দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবে ইমান মিয়া (২৯) নামে এক ধান কাটার শ্রমিক নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার হাওরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইমান মিয়া একই এলাকার আবুল হোসেনের ছেলে।
আদমপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. ওরোনা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে জাকারিয়া নামের এক ব্যক্তির বোরো ধান কাটতে যান ইমান মিয়াসহ চারজন শ্রমিক। কাজ শেষে ফেরার পথে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা হন। এ সময় পথেই নৌকাটি ডুবে যায়।
তিনি আরও জানান, অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ইমান মিয়া নিখোঁজ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে হাওরে অভিযান শুরু করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
স্থানীয়রা জানান, ইমান মিয়া দরিদ্র পরিবারের সন্তান। তিনি ও তার বাবা মানুষের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন।ৎ
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘হাওরের পানিতে ডুবে ধান কাটার শ্রমিক নিখোঁজ হওয়ার বিষয়টি এলাকাবাসী জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হাওরে।’
/অ